News71.com
 Bangladesh
 21 Aug 16, 11:52 PM
 450           
 0
 21 Aug 16, 11:52 PM

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবি চেয়ে বেরোবি ছাত্রলীগের বিহ্মোভ মিছিল ও আলোচনা সভা।

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবি চেয়ে বেরোবি ছাত্রলীগের বিহ্মোভ মিছিল ও আলোচনা সভা।

মো: মারুফ ভূঁইয়া : গত ২০০৪ সালের ২১ শে অগাষ্টে আওয়ামিলীগ সভানেত্রীর উপর নৃশংস হামলার বিচার চেয়ে এক বিহ্মোভ মিছিল ও আলোচনা সভা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।বিহ্মোভ মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল থেকে সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের নেতৃত্বে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদহ্মিন করে এবং পরবর্তীতে ক্যাপেটেরিয়াতে আয়োজিত আলোচনা সভায় যোগদান করে।

উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।শারিরীক অসুস্থতার জন্য সভাপতি মেহেদী হাসান শিশির অনুপস্থিত ছিলেন।উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন বেরোবি ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক শাহ্ মো: মীহার মাহমুদ শাওন।

আলোচনার সভায় সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান ২১শে অগাষ্টের গ্রেনেড হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং সরকারের কাছে আবেদন জানান এই ঘটনায় জড়িত সকলকে বিচারের আওতায় এনে সঠীক শাস্তি প্রদান করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন