
সোহাগ সরকার : বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাঙ্গালি আর অসাম্প্রদায়িকতা- এই চারটি শব্দকে হত্যা করার জন্যই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দিকে গ্রেনেড ছুড়েছিল ঘাতকেরা। ১৫ আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধারাবাহিকতাই ছিল ২১ আগষ্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ হাসিনাকে হত্যাচেষ্টা। শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলও সে দিনের হামলায় নিহত হন ২৪ জন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা, তথ্যপ্রমাণ নষ্ট, হত্যাকারীদের আড়াল করতে এর পর সাজানো হয় জজ মিয়া নাটক। এই প্রতিটি আয়োজনই ছিল বাংলাদেশে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠার জন্য। একুশে অগষ্ট বাঙালিকে আবার মনে করিয়ে দেয়- পাকিস্তান শুধু একটা রাষ্ট্র, পাকিস্তান একটি দর্শন।
ভয়াল সেই দিনের কথা , ২০০৪ সাল, ২১ আগস্ট।
দিনটি ছিল শনিবার। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামি লিগের সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন সেই সময়ের বিরোধী দলনেত্রী শেখ হাসিনা। সমাবেশে হাজার হাজার মানুষের স্রোত। প্রায় ৫০ হাজার মানুষের সমাগমে রীতিমতো মহাসমাবেশের পরিণত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের চারপাশ।