
নিউজ ডেস্কঃ বেনাপোল পোর্ট থানার খলশী গ্রাম থেকে লিপি আক্তার (২০)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। আজ দুপুর ৩টার দিকে খলাশী গ্রামে রেজাউলের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী মামুন ও তার বান্ধুবী নাহিদাকে আটক করেছে ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই সুজিত কুমার মৃধা জানান, এলাকাবাসীর সংবাদে জানতে পেয়ে এসআই সফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত মহিলার লাশ উদ্ধার করে। এ সময় তার স্বামী ও তার বান্ধুবীকে আটক করে পুলিশ ।
তিনি আরো জানান, লাশটি যশোর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তার পর সব বলা যাবে। এদিকে স্থানীয়রা জানান, ৫ বছর আগে বেনাপোল নামাজ গ্রামের গোলাম হোসেনের মেয়ে লিপি খাতুনের সাথে ভুলোট গ্রামের মাযহারুল ইসলামের ছেলে মামুন হোসেন (২৮)এর বিয়ে হয়। সুখে শান্তিতে বসবাস করছিল তারা। ইতিমধ্যে মামুন বেনাপোল ভবেরবেড় গ্রামের নাহিদা খাতুনের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে ।