
নিউজ ডেস্কঃ নেত্রকোণায় বয়লার বিস্ফোরণে আহত ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন প্রতাপপুর গ্রামের আমিরুল ইসলাম (৪৫) ও ওনাগড়া এলাকার নরোত্তম (৩৫)। আজ সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান ।
উল্লেখ্য, আজ বিকেল সোয়া ৩টার দিকে পৌরসভার নাগড়া এলাকায় ‘পদ্মা অটো রাইস মিলে’ বয়লারটি বিস্ফোরিত হলে ৪জন শ্রমিক আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত অন্য ২জন নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।