News71.com
 Bangladesh
 21 Aug 16, 08:50 PM
 338           
 0
 21 Aug 16, 08:50 PM

পাবনায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু।।

পাবনায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। আজ বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো-রাজশাহীর মহির উদ্দিনের মেয়ে হাফসা খাতুন (৬) ও কাটাখালীর আবুল কালামের মেয়ে বীনা খাতুন (৬)।

কাটাখালী গ্রামের ইশারত আলী জানান, কয়েকদিন আগে রাজশাহী থেকে কাটাখালী গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে হাফসা। বিকেলে হাফসা ও তার মামাতো বোন বীনা খেলতে খেলতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় শিশু দু’টির মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন