News71.com
 Bangladesh
 21 Aug 16, 02:12 PM
 277           
 0
 21 Aug 16, 02:12 PM

দুর্ঘটনা থেকে ট্রেনের শতাধিক যাত্রীর রক্ষা

দুর্ঘটনা থেকে ট্রেনের শতাধিক যাত্রীর রক্ষা

 

নিউজ ডেস্ক: আজ ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীবাহী চলন্ত একটি ট্রেন প্ল্যাটফর্মের ওপরে উঠে গিয়েছিল কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। এর ফলে বেঁচে গেছেন ট্রেনের মধ্যে থাকা শতাধিক যাত্রী।জানা গেছে, আজ রবিবার বেলা ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি লোকাল ট্রেন কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছয়। নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মের কাছে এসে হঠাৎ গতি বেড়ে গেলে প্ল্যাটফর্মে উঠে যায় এই ট্রেনটি। তখন এই সময় ট্রেনের মধ্যে শতাধিক যাত্রী অবস্থান করছিলেন। কিন্তু এতে কোনো ধরণের দুর্ঘটনা ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন