News71.com
 Bangladesh
 21 Aug 16, 01:28 PM
 384           
 0
 21 Aug 16, 01:28 PM

২১ আগস্ট গ্রেনেড হামলার একযুগ পূরণ আজ.....

২১ আগস্ট গ্রেনেড হামলার একযুগ পূরণ আজ.....

 

নিউজ ডেস্ক: ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার একযুগ পার হতে চলেছে আজ রবিবারে। বিগত ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য বেঁচে গেলেও এতে ২৪ জন নিহত হন। আর সেখানে আহত হন ৪ শত'র বেশি নেতাকর্মী।

তাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। ''নেত্রীর (শেখ হাসিনা) বক্তব্য দেওয়া শেষ করে বলেন, যে এখন শোভাযাত্রা হবে তখন আইভি রহমান মঞ্চের নিচে থেকে সিঁড়ির কাছে আসলেন, তখন হঠাৎ করে বিকট আওয়াজ হলে দেখলাম আইভি রহমান পড়ে গেছেন। তাকে সেভ করার জন্য আমি লাফ দিয়ে গিয়েছিলাম তখন ওই সময় বোমার আঘাতে আমার গা ও পা ঝাঁঝরা হয়ে গেল।'' বলেন সেদিনের হামলায় আহত একজন ব্যবসায়ী নাজিমুদ্দিন নাজমুল।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ওই হামলায় আহত হওয়ার ৪ দিন পর মৃত্যুবরণ করেন। কিন্তু এতদিন পার হয়ে গেলেও সুরাহা হয়নি গ্রেনেড হামলার মামলা। যদিও সংশ্লিষ্টরা বলছেন শিগগিরি পাওয়া যাবে এর রায়। মামলার বিচারকাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর সাম্প্রতিক কিছুদিন আগে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন যে সেপ্টেম্বর নাগাদ মামলার রায় হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন