News71.com
 Bangladesh
 21 Aug 16, 01:09 PM
 302           
 0
 21 Aug 16, 01:09 PM

১০ মেডিকেল কলেজকে ১০ কোটি টাকা জরিমানা করল আদালত

১০ মেডিকেল কলেজকে ১০ কোটি টাকা জরিমানা করল আদালত

নিউজ ডেস্ক: ভর্তি পরীক্ষায় শর্ত পূরণ না করার পরও ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় ১০ বেসরকারি মেডিকেল কলেজকে ১ কোটি টাকা করে মোট ১০ কোটি টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত।

আর এই মেডিকেল কলেজগুলো হলো- শমরিতা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, জয়নুল হক শিকদার মেডিকেল কলেজ, এ আর মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, তাইরুন নেছা মেডিকেল কলেজ, আইচ মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ ও আশিয়ান মেডিকেল কলেজ।

আর এর আগে গত ১০ আগস্ট এ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছিলেন আপিল বিভাগ। প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও অধ্যক্ষকের কাছ থেকে আজকের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা চেয়েছিলেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন