News71.com
 Bangladesh
 21 Aug 16, 01:07 PM
 304           
 0
 21 Aug 16, 01:07 PM

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌযান চলাচল বন্ধ

 

নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আর উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।

জানা গেছে, আজ রবিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠায় সকাল ১০টার দিকে এই রুটের ফেরিগুলো বন্ধ করে দেয়া হয়। আবার, এদিকে দুঘর্টনা এড়াতে বিআইডব্লিউটিএ সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।  তাছাড়া নৌযান চলাচলে অচলাবস্থার কারণে রুটের উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন