News71.com
 Bangladesh
 21 Aug 16, 01:06 PM
 290           
 0
 21 Aug 16, 01:06 PM

যৌতুকের দায়ে টাঙ্গাইলে গাছে বেঁধে নববধূকে নির্যাতন

যৌতুকের দায়ে টাঙ্গাইলে গাছে বেঁধে নববধূকে নির্যাতন

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে যৌতুকের দাবিতে সালমা (২২) নামের একজন নববধূকে গাছের সঙ্গে বেঁধে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার পৌর শহরের টেকি বেপারিপাড়ায় এই ঘটনা ঘটে। নির্যাতিতা নারী সালমা টেকি বেপারিপাড়ার মৃত মনছুর বেপারির মেয়ে এবং একই পাড়ার খোরশেদ আলীর স্ত্রী।

জানা গেছে, সালমা ও খোরশেদ আলীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আর এরই মধ্যে দারিদ্র্যের কারণে সালমা গাজীপুরের কোনাবাড়ীতে গিয়ে একটি গার্মেন্টে চাকরি নেন। খোরশেদও সালমার সঙ্গে ওই এলাকায় থাকেন। এই বিষয়টি জানাজানি হলে গত ২৯ জুলাই তাদের বিয়ে দিয়ে দেয় এলাকাবাসীরা। তারপরে অবিভাবকরা তাদের বিবাহ মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গাজীপুরের কোনাবাড়ী থেকে তাদের বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু সমস্যা সমাধানে ১৫ দিনের সময় দেন মাতব্বররা।

এই বিষয়ে সালমা বলেছে, এই ১৫ দিনের মধ্যে খোরশেদ আলীর পরিবারের সদস্যরা যৌতুক হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করেন। গতকাল শনিবার সকালে সালমা শ্বশুরবাড়ি প্রবেশ করতে গেলে প্রথমে তারা বাধা দেন। এরপর সালমাকে রাস্তার পাশে গাছে বেঁধে নির্যাতন করা করে।

সালমারর অভিযোগ হল, তার স্বামীর বড় ভাই আজমত আলী, আজমতের স্ত্রী ইয়ারন, হাসমত আলী, হাসমতের স্ত্রী শিরিন, শাশুড়ি আছিয়া ও শ্বশুর সায়েদসহ অনেকে তাকে মারধর করে। এই খবর পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন ওই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং বলেছেন, কিন্তু সালমাকে গাছে বেঁধে রাখার কথা নিশ্চিত করলেও মারধর করেছে কিনা, জানা নেই।

কিন্তু এ বিষয়ে স্বামী খোরশেদের বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম বলেছেন, এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন