News71.com
 Bangladesh
 21 Aug 16, 01:05 PM
 296           
 0
 21 Aug 16, 01:05 PM

রংপুরে ট্রেনে কাটা পড়ে ৭টি গরুসহ ৫ গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু .....

রংপুরে ট্রেনে কাটা পড়ে ৭টি গরুসহ ৫ গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু .....

 

নিউজ ডেস্ক : গতরাতে রংপুরের কাউনিয়ার কুর্শা ইউনিয়নের মানাস ব্রিজ এলাকায় এক ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে । এই ঘটনায় ট্রেনে কাটা পড়ে ৫জন নিহত হয়েছেন । নিহতরা সকলেই গরু ব্যবসায়ী । দূর্ঘটনায় সাতটি গরুও মারা গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রংপুর পুলিশের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ নিউজ ৭১ কে জানিয়েছেন রংপুরের কাউনিয়া থেকে ইন্টারসিটির একটি দ্রুতগামী ট্রেন মানাস ব্রিজ রেলগেট দিয়ে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল । ঠিক একই সময় ওই গেট দিয়ে গরু বোঝাই একটি ভটভটি পার করছিলেন ব্যবসায়ীরা।

এ সময় দ্রুত গতির ট্রেনটি গরু বোঝাই ওই ভটভটিকে ধাক্কা দিলে গাড়ীতে থাকা ৫ জন ব্যবসায়ীর মধ্যে ঘটনাস্থলে তিনজন মারা যায়। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাদের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন