News71.com
 Bangladesh
 20 Aug 16, 11:52 PM
 445           
 0
 20 Aug 16, 11:52 PM

জাবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটিতে রাব্বি রহমান সভাপতি ও মাহবুব মোর্শেদ সাধারণ সম্পাদক....

জাবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটিতে রাব্বি রহমান সভাপতি ও মাহবুব মোর্শেদ সাধারণ সম্পাদক....

জাবি প্রতিনিধি:ভূগোল ও পরিবেশ বিভাগের রাব্বি রহমানকে সভাপতি ও মার্কেটিং বিভাগের মাহবুব মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের ক্যারিয়ার ক্লাব। এই কমিটি ক্যারিয়ার ক্লাব’র তৃতীয় কার্যকরী কমিটি।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রিতুন মুবতাসীন কবির, সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার মিতু ও তোফায়েল আহমেদ তানু, যুগ্ম সম্পাদক মোহাইমিনুল ইসলাম তাজ, অর্থ সম্পাদক মনোয়ার হোসেন, মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান, ক্রিয়েটিভ অ্যাফেয়ার্স এন্ড ফটোগ্রাফি সম্পাদক নিশাত নুজহাত শারাফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুদীপ্ত সাহা, যোগাযোগ সম্পাদক অদ্রি চাকমা ও কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক কানিজ ফাতেমা নীল ।

একই সাথে ৫ জন সহ-সম্পাদকের মধ্যে রয়েছেন- তানজিনা খান কারী- সহ মিডিয়া সম্পাদক, প্লাবন আহমেদ নির্ঝর- সহকারী তথ্য প্রযুক্তি সম্পাদক, বিথিকা সরকার- সহকারী যোগাযোগ সম্পাদক, ইয়াসিন আরাফাত বাপন- সহকারী কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পাদক ও ফারহাবী ইসলাম সিয়াম- সহকারী অর্থ সম্পাদক।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে কার্যকরী সদস্য জোনায়েদ হাসান ওলি, স্বপ্ন, ওয়ায়েদ আলি, ফজলে রাব্বি, সাইদুল কবির মিতুল, সামজিদুর রহমান অমিও, ইমরান ইমন ও শাহাদাত রাজ।


উল্লেখ্য, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একদল স্বপ্নচারী তরুণ-তরুণীর হাতে জন্ম নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হাসান শাহ রিপন এবং সম্পাদক ছিলেন পলাশ আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন