News71.com
 Bangladesh
 20 Aug 16, 11:39 PM
 348           
 0
 20 Aug 16, 11:39 PM

সুন্দরবন রক্ষায় শহীদ মিনারে অবস্থান কর্মসুচী পালিত

সুন্দরবন রক্ষায় শহীদ মিনারে অবস্থান কর্মসুচী পালিত

নিউজ ডেস্কঃ সুন্দরবন রক্ষায় আজ শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। ‘রামপাল চুক্তি ছুড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো’—এই স্লোগানকে প্রতিপাদ্য করে পালিত কর্মসূচি থেকে প্রয়োজনে রাজনৈতিক গতিধারা পরিবর্তন করে হলেও রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রামপালে এই কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র অবশ্যই বন্ধ করতে হবে। যে আন্দোলনের জাগরণ সারা দেশব্যাপী আমরা সূচনা করেছি, সেটা স্তব্ধ হবে না। সেই আগুনে রাজনীতির পরিণতি কী হবে, সেটা সরকারকে ভেবে দেখার অনুরোধ করছি। তিনি বলেন, রাজনীতিতে পরিবর্তন এনে হলেও আমরা সুন্দরবনকে রক্ষা করার সংগ্রাম অব্যাহত রাখব। প্রধানমন্ত্রী আপনি এটা জেনে রাখবেন।

বাসদের একাংশের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, একদিকে মুক্তিযুদ্ধের কথা বলবেন, অন্যদিকে জনগণের সঙ্গে প্রতারণা করবেন- এটা বন্ধ করেন। অতীতের আন্দোলনের কথা স্মরণ করে এই প্রকল্প থেকে সরে আসেন। তা না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, এরপর বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সেই আন্দোলনে রাজনৈতিক অবস্থার গতি পরিবর্তনও ঘটে যেতে পারে। সে বিষয়টা মাথায় রাখবেন।

এসময় অন্যদের মধ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন