News71.com
 Bangladesh
 20 Aug 16, 05:19 PM
 348           
 0
 20 Aug 16, 05:19 PM

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্প বন্ধের হুমকি.......

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্প বন্ধের হুমকি.......

 

নিউজ ডেস্কঃ ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ২৮শে আগস্ট পর্যন্ত সময় বেধে দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে ঐ দিন সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়, ঐদিন ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনসহ দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ৩বার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি বলে জানান পরিষদের নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন