News71.com
 Bangladesh
 20 Aug 16, 05:16 PM
 357           
 0
 20 Aug 16, 05:16 PM

ত্রিশালে বাসচাপায় নিহত পল্লী চিকিৎসক

ত্রিশালে বাসচাপায় নিহত পল্লী চিকিৎসক

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় নুরুল ইসলাম (৫৫) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে  রাস্তা পারাপারের সময় পল্লী চিকিৎসক নূরুল ইসলামকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত পল্লী চিকিৎসক নুরুল ইসলামের বাড়ি উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠালীবন্দ গ্রামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন