News71.com
 Bangladesh
 20 Aug 16, 05:15 PM
 394           
 0
 20 Aug 16, 05:15 PM

রাজশাহীতে পুলিশি অভিযানে ১৭জন ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৩৯

রাজশাহীতে পুলিশি অভিযানে ১৭জন ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৩৯

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। অভিযানে চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ও ২৪ পুরিয়া হেরোইনও উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানিয়ে বলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৯ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা পাঁচজন ও শাহমখদুম থানা তিনজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী এবং ১৮ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি। আজ দুপুরেই গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন