
নিউজ ডেস্কঃ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয় ।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, এম এ আজিজ, আবুল হোসেন আজাদ, মিজানুর রহমান মানিক প্রমুখ। বক্তারা বলেন, মানবতা ও শান্তির ধর্ম ইসলামের নামে বিপথগামীরা নিরীহ মানুষ হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় ।