News71.com
 Bangladesh
 20 Aug 16, 05:07 PM
 312           
 0
 20 Aug 16, 05:07 PM

বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২।।

বনানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুরজ্জামান। নিহতরা  হলেন- রমেন দাঙ্গা (৪২) ও কোহিনুর আলম (৩৫)। নিহতদের একজন নিরাপত্তাকর্মী ও অন্যজন বাইসাইকেল চালক বলে জানা গেছে।

ওসি ওহেদুরজ্জামান বলেন, সকালে বনানীর ১১/১২ নম্বর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার ওই দুই ব্যক্তিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পৃথক হাসপাতালে নিলে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন