
নিউজ ডেস্কঃ আগুন নিয়ন্ত্রণে আসার পর ফের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গাজীপুরের চন্দ্রা এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি সুতার কারখানায় লাগা আগুন। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে । আজ ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট একযোগে কাজ করে সাড়ে ৪ ঘণ্টার পর নিয়ন্ত্রণে আনলেও কিছুক্ষণ পর আবার আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার কন্ট্রোল রুমের ইন্সপেক্টর রাশেদ বিষয়টি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ প্রশ্নের জবাবে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ কর্মকর্তা জানান, সাড়ে ৪ ঘণ্টার পর নিয়ন্ত্রণে আনলেও ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাজীপুরের চন্দ্রা এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি সুতার কারখানায় লাগা আগুন। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব জানান, গতকাল রাত পৌনে ১টার দিকে কারখানার ৫তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর, জয়দেবপুর, মির্জাপুর, সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ১৩টি ইউনিটের কর্মীরা ৪ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই কারখানার বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।