News71.com
 Bangladesh
 20 Aug 16, 01:24 AM
 414           
 0
 20 Aug 16, 01:24 AM

২১ আগস্ট বিএনপি নেতাদের সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন বেগম খালেদা জিয়া

২১ আগস্ট বিএনপি নেতাদের সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলোত্তর নতুন কমিটির সদস্যদের নিয়ে আগামীকাল রোববার (২১ আগস্ট) বিকেল ৪টায় শেরেবাংলা নগর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ওইদিন নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সকল সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যকে যথা সময়ে থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন