News71.com
 Bangladesh
 19 Aug 16, 05:28 PM
 358           
 0
 19 Aug 16, 05:28 PM

ঘুষ ছাড়া চাকরির দাবিতে চুয়াডাংগায় মানববন্ধন

ঘুষ ছাড়া চাকরির দাবিতে চুয়াডাংগায় মানববন্ধন

 

নিউজ ডেস্ক: চাকরিক্ষেত্রে সকল প্রকার ঘুষ, দুর্নীতি, দলীয়করণ বন্ধ করাসহ ৭ দফা দাবিতে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। আজ শুক্রবার বেলা ১০টা ৩০ মিনিটে এই মানববন্ধন করা হয়।

এই মানববন্ধনে বক্তৃতা দেন, চুয়াডাঙ্গা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নওশের আলী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কবি ও ছড়াকার খালেকুজ্জামান, বেসরকারি সংগঠন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও শিক্ষার্থী সুমন আলী। পরে নেতৃবৃন্দ গণস্বাক্ষর সংগ্রহ ও গণপরিবহনে দাবি সম্বলিত স্টিকার লাগানো কর্মসূচি পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন