News71.com
 Bangladesh
 19 Aug 16, 05:27 PM
 349           
 0
 19 Aug 16, 05:27 PM

বাড্ডায় ইসলামিক স্কুলে রাতভর তল্লাশি, আটক ১৮

বাড্ডায় ইসলামিক স্কুলে রাতভর তল্লাশি, আটক ১৮

 

নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট এলাকার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতভর এই অভিযান চালানো হয় ওই স্কুলে।

বড্ডা থানার পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন।

এই বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেছেন, জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় অভিযান চালানো হয়। তখন এই সময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন