News71.com
 Bangladesh
 19 Aug 16, 05:23 PM
 383           
 0
 19 Aug 16, 05:23 PM

ফেসবুকে নারীর ছবি দিয়ে আপত্তিকর মন্তব্য, আটক ১

ফেসবুকে নারীর ছবি দিয়ে আপত্তিকর মন্তব্য, আটক ১

 

নিউজ ডেস্ক: ফেসবুকে 'আপক্তিকর' মন্তব্যসহ নারীর ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে মাগুরায় ১জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি আজমল হুদা বলেছেন, গতকাল বৃহস্পতিবার রাতে ফারুক হোসেন (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ফারুক মাগুরা শহরতলির পারনান্দুয়ালী গ্রামের গোলাম হোসেনের ছেলে।

তিনি বলেছেন, ফারুক দীর্ঘদিন ধরে এক নারীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ তিনি গোপনে ওই নারীর ছবি ও ভিডিও ধারণ করে বুধবার ফেসবুকে পোস্ট করে নানা আপত্তিকর মন্তব্য জুড়ে দেন। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই নারী সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে ফারুকের বিরুদ্ধে মামলা করেন। আটক ফারুক পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন