News71.com
 Bangladesh
 19 Aug 16, 05:22 PM
 391           
 0
 19 Aug 16, 05:22 PM

সাতক্ষিরার শ্যামনগরে ঢালাই মেশিন উল্টে নিহত ১, আহত ৩

সাতক্ষিরার শ্যামনগরে ঢালাই মেশিন উল্টে নিহত ১, আহত ৩

 

নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরের খানপুর মোড়ে ঢালাই মেশিন উল্টে একজন নির্মান শ্রমিক নিহত হয়েছেন। আর এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ শুক্রবার ভোর ৬ টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, এই ঘটনায় নিহত ব্যক্তি আবু রায়হান (৪০) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর আহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেছেন, ঢালাই মেশিনটি ৪ জন শ্রমিককে নিয়ে সুন্দরবনের মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। তখন ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের পাশ কাটাতে গিয়ে ঢালাই মেশিনটি রাস্তার খাদে উল্টে পড়ে যায়। এতে করে ঘটনাস্থলে একজন নিহত হন। এই ঢালাই মেশিনটি উদ্ধার করা হয়েছে। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন