News71.com
 Bangladesh
 19 Aug 16, 10:10 AM
 383           
 0
 19 Aug 16, 10:10 AM

নোয়াখালির হাতিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২, আটক ২

নোয়াখালির হাতিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২, আটক ২

 

নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ জন যুবক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাঁন্দের গোড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় আহত ওই দুইজন যুবককে আটক করে হাতিয়া থানা পুলিশ। এই ঘটনায় আহত ওই জন যুবক হলেন- আফসার (৩০) ও আলাউদ্দিন (৩৫)।

পুলিশের সূত্র থেকে জানা গেছে, ইউনিয়নের বাঁন্দের গোড়া এলাকার একটি দোকানের পিছনে বসে নাশকতার জন্য বোমা তৈরি করছিলো তারা। তখন এই সময় অসাবধানতাবশত বোমা বিস্ফোরণে ওই ২ জনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহতদের মধ্যে আফসারের হাতের কব্জি উড়ে গেছে।

ওসি ওমর ফারুক বলেছেন, এই ঘটনায় বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন