News71.com
 Bangladesh
 19 Aug 16, 09:59 AM
 405           
 0
 19 Aug 16, 09:59 AM

'পরাজিত শক্তিরা চক্রান্ত শুরু করেছে' ।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

'পরাজিত শক্তিরা চক্রান্ত শুরু করেছে' ।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

 

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘উন্নয়নের নেত্রী শেখ হাসিনাকে আটকাতে হবে। তাহলেই বাংলাদেশ থামবে। পরাজিত শক্তিরা বিভিন্ন নামে সেই চক্রান্ত শুরু করছে।’ গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

তিনি বলেছেন, যে মহানায়ককে পাকিস্তানি শাসকগোষ্ঠী বারবার কারারুদ্ধ করেছে। তাকে হত্যা করতে চেয়েছে। সেই মহানায়ক বঙ্গবন্ধুকে হত্যা করল বাঙালিরাই। আমরা এই কলঙ্ক নিয়ে বহুদিন অপেক্ষা করেছি। নিজেও কল্পনা করতে পারিনি- কোনোদিন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। কিন্তু অসম্ভব সম্ভব হয়েছে তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা সাহসের জন্য। তিনি খুনীদের বিচার করছেন। বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দুঃসহ বেদনা বুকে নিয়ে এটা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন