News71.com
 Bangladesh
 18 Aug 16, 11:06 PM
 392           
 0
 18 Aug 16, 11:06 PM

বকেয়া পরিশোধের দাবীতে মাধবপুরে চা শ্রমিকদের মানববন্ধন

বকেয়া পরিশোধের দাবীতে মাধবপুরে চা শ্রমিকদের মানববন্ধন

 

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে মাধবপুরে বৈকুণ্ঠী চা বাগানে বেতন-ভাতা পরিশোধসহ চলমান সংকট নিরসনের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। আজ দুপুর ১২টা থেকে বিকেল ৩টা র্পযন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈকুণ্ঠী চা বাগানের শ্রমিকসহ লস্করপুর ভ্যালীর শতশত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পরে উপজেলা চত্বরে প্রতিবাদ সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ৪ মাস ধরে বৈকুণ্ঠী চা বাগানে মালিকপক্ষ রেশন, মজুরি, চিকিৎসা, শিক্ষাসহ সব সুবিধা বন্ধ করে দিয়েছে। এ কারণে চা বাগানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে অর্ধাহারে অনাহারে ৫ জন শ্রমিক মারা গেছে। অচিরেই প্রশাসনের উদ্যোগে এ বাগানের সমস্যা সমাধান না করলে চা শ্রমিকরা সমগ্র চা বাগানে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এর আগে সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের উপস্থিতিতে তার কার্যালয়ে সমস্যা সমাধানের লক্ষে সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, মাধবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, লস্করপুর ভ্যালীর সভাপতি অভিরত বাকতি প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন