News71.com
 Bangladesh
 18 Aug 16, 11:04 PM
 435           
 0
 18 Aug 16, 11:04 PM

সিদ্ধিরগঞ্জে চাচিকে নিয়ে উধাও ভাতিজা।।

সিদ্ধিরগঞ্জে চাচিকে নিয়ে উধাও ভাতিজা।।

নিউজ ডেস্কঃ সিদ্ধিরগঞ্জে চাচিকে নিয়ে পালিয়েছে ভাতিজা। আজ বিকালে ভাতিজা মেহেদী হাছান বাবুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ১৬ আগষ্ট রাতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চাচি শেখ সিমা বেগম (৩১) নিয়ে পালিয়ে যায় সে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহামেদ জানান, এমরান শেখ ট্রাভেলস এজেন্সী ব্যবসার সুবাদে বিভিন্ন সময়ে বিদেশে যায়। এ সুযোগে চাচি শেখ সিমা বেগমের সঙ্গে ভাতিজা মেহেদী হাছান বাবুল পরকিয়ায় জড়িয়ে পড়ে। ১৬ আগষ্ট রাতে ১৭ ভরি স্বর্নালংকার, নগদ ৫০ হাজার টাকা ও একটি পাসপোর্টসহ শেখ সিমা বেগমকে নিয়ে মেহেদী হাছান বাবুল গাজীপুরে পালিয়ে যায়।

এরপর আজ বিকালে গাজীপুর থেকে মেহেদী হাছান বাবুল তার বাড়িতে আসলে তাকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় চাচা এমরান শেখ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন