News71.com
 Bangladesh
 18 Aug 16, 11:03 PM
 341           
 0
 18 Aug 16, 11:03 PM

ময়মনসিংহে মুক্তিপণ না পেয়ে অপহরন করে শিশু হত্যার আভিযোগে আটক ৩...

ময়মনসিংহে মুক্তিপণ না পেয়ে অপহরন করে শিশু হত্যার আভিযোগে আটক ৩...

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে সাত বছরের শিশু তাছিনকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটকদের মধ্যে একজনের নাম শহিদুল (২০)। আর বাকি দুই আসামির নাম জানাননি পুলিশ সুপার।

অপহরণের পর শিশুটির বাবা বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনের মালিককে শনাক্ত করে গত বুধবার (১৭ আগস্ট) অভিযান চালিয়ে একই এলাকার তাহেরের ছেলে শহিদুলকে আটক করে জেলা ডিবি পুলিশ। আটকের পর পুলিশের কাছে তাছিন হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় শহিদুল। পরে তার দেওয়া তথ্য মতে বাড়ির পাশের একটি টয়লেটের সেফটি ট্যাংকের স্লাবের ভেতর থেকে শিশু তাছিনের বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আটক আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত সব হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এসপি নুরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন