
নিউজ ডেস্ক: হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী রবিবারও ধর্মঘটের ডাক দিয়েছে। এদিন সরকার বা প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস না পেলে আগামী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন তারা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালনের পর বেলা ১ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহেদ ইসলাম বাদল এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী রবিবারও আমরা ধর্মঘট পালন করব।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেছেন, আমরা চাই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক, ক্লাস-পরীক্ষাও চলুক। কিন্তু তারা তো তা মানছে না।