News71.com
 Bangladesh
 18 Aug 16, 10:56 PM
 356           
 0
 18 Aug 16, 10:56 PM

নীলফামারীর দুই কলেজের কেউ পাশ করেনি

নীলফামারীর দুই কলেজের কেউ পাশ করেনি

 

নিউজ ডেস্ক: দিনাজপুর বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে নীলফামারী জেলার দুইটি কলেজ। এই কলেজ দুটি হচ্ছে, জেলা সদরের নগর দাড়োয়ানী স্কুল এন্ড কলেজ এবং জলঢাকা উপজেলার বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজ। আর এর মধ্যে নগর দাড়োয়ানী স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪ জন এবং বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ১ জন।

নগর দাড়োয়ানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান বলেছেন, প্রতিষ্ঠানের মানববিক বিভাগে ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে চার জন পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পূরণ করে। আর এরই মধ্যে ৩ জন পরীক্ষায় অংশ নিয়ে প্রকাশিত ফলাফলে শতভাগ ফেল করেছে। ৩ জনের মধ্যে ২ জন ছাত্র এবং ১জন ছাত্রী।

আবার অপরদিকে বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজে থেকে মানবিক বিভাগে ১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে। ওই কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগম এর সত্যতা স্বীকার করে বলেছেন “ফেল করার কারণ আমি বলতে পারবো না। কি কারণে ফেল করেছে সেটি সেই বলতে পারবে।” ব্যাচে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন