
নিউজ ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিসহ ৪ জন সমিতির বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তাদের পদত্যাগের সু-নির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি।
সমিতির সভাপতি আরিফ হোসেনের দাবি, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তারা। এই ঘটনায় পদত্যাগকারী অন্য শিক্ষক নেতারা হলেন-সমিতির সহ-সভাপতি জ্যোতির্ময় বিশ্বাস, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন চন্দ্র পাল ও অসীম কুমার নন্দী। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হাসিনুর রহমান।
তিনি বলেছেন, আজ বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম কাইয়ুম হোসেন বলেছেন, আজ বিকালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় তারা পদত্যাগ করেন।
উল্লেখ্য, রাজনৈতিক কারণে শিক্ষক সমিতির গত নির্বাচনে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সাবেক সাধারণ সম্পাদক এস এম কাইয়ুম হোসেন। আর এরপর থেকে শিক্ষকদের মধ্যে গ্রুপিং শুরু হয়েছে।