News71.com
 Bangladesh
 18 Aug 16, 10:50 PM
 308           
 0
 18 Aug 16, 10:50 PM

নিবন্ধিত প্রতি ভুয়া সিমে ৫০ ডলার জরিমানার সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে কার্যকর...

নিবন্ধিত প্রতি ভুয়া সিমে ৫০ ডলার জরিমানার সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে কার্যকর...

 

নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিম বলেছেন, টবায়োমেট্রিক পদ্ধতিতে জালিয়াতি করে নিবন্ধিত ভুয়া সিম বাজারে পাওয়া গেলে অপারেটরদেরকে সিম প্রতি ৫০ ডলার জরিমানা গুনতে হবে, যা আগামী ৭দিনের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পরবর্তী অবস্থা নিয়ে এক বৈঠক শেষে এই কথা বলেন তিনি।
তিনি বলেছেন, সিম অন্যের নামে নিবন্ধন করা, সে তথ্য ঠিক নয়, কয়েক হাজারের ঘরেও না। কিছু সামান্য যা আছে, গ্রাহকের অসচেতনতায় হয়েছে সেটাও বন্ধ করতে চাই। প্রতিটি অপারেটরকে আমরা ক্লোজলি মনিটর করছি, বাজারে অন্যের নামে অজান্তে বায়োমেট্রিক ভেরিফাই সিম পাওয়া গেলে অপারেটরদের ৫০ ডলার জরিমানা করার জন্য ইমিডিয়েটলি একটি চিঠি বিটিআরসি পাঠাবে।

প্রতিমন্ত্রী তারনা হালিম আরও বলেছেন,সাতদিনের মধ্যে চিঠিটা অপারেটরদের কাছে চলে যাবে। কোনো অপারেটরদের কতটি এই ধরনের সিম পাওয়া গেছে, তাদের ৫০ ডলার করে জরিমানা করতেই হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন