
নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর সবার নীচে থেকে এবার সবার ওপরে উঠে এসেছে যশোর বোর্ড । এবার যশোর বোর্ডে পাশের হার দাড়িয়েছে ৮৩.৪২, যা অন্য বোর্ডগুলোর তুলনায় সর্বোচ্চ। যেখানে গত বছর যশোর বোর্ডে পাশের হার ছিল মাত্র ৪৬.৫ ভাগ। যা অন্য বোর্ডগুলোর তুলনায় ছিল সর্বনিম্ন।
জিপিএ-৫ এর সংখ্যাও এবার বেড়েছে কয়েক গুণ। গত বছর যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল মাত্র এক হাজার ৯২৭ জন শিক্ষার্থী। যেখানে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫শ’ ৮৬ পরীক্ষার্থী। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ সব তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, এ বছর যশোর বোর্ড থেকে এক লক্ষ ৩৫ হাজার ৪৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে ৭১ হাজার ৮৯৫ জন ছেলে ও ৬৩ হাজার ১৫১ জন মেয়ে।