News71.com
 Bangladesh
 18 Aug 16, 06:49 PM
 326           
 0
 18 Aug 16, 06:49 PM

হবিগঞ্জে কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে ২ দলের সংঘর্ষ আহত শতাধিক ।।

হবিগঞ্জে কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে ২ দলের সংঘর্ষ আহত শতাধিক ।।

নিউজ ডেস্কঃ মানুষ কত ভাবে না সংঘর্ষ বাধাই কেই জমি নিয়ে আবার কেই বা নিজের পরিবারকে নিয়ে কিন্তু এবার হবিগঞ্জে স্টার জলসা চ্যানেলে কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে বাধলো ২ দলের মধ্য সংঘর্ষ এতে করে আহত হয়েছে শতাধিক ।

আজ এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ধল গ্রামে। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক এই বিষয়টি নিশ্চিত করেছে।আহতদের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

ওসি আরো জানান, গতকাল রাতে ধল বাজারে শাকির রেস্টুরেন্টে স্টার জলসায় কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে ধল গ্রামের সানু মিয়ার মেয়ে রেবা ও হাফসার সঙ্গে একই গ্রামের আকবর মিয়ার ছেলের বাকবিতণ্ডা হয়। এ খবর পেয়ে তাদের পরিবারের লোকজন সেখানে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে ।

এ সময় রেস্তোরাঁ মালিক কামরুলসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করে দেন। এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন বাজারের পাশের একটি মাঠে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে তারা। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।

খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন