News71.com
 Bangladesh
 18 Aug 16, 06:45 PM
 364           
 0
 18 Aug 16, 06:45 PM

হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জ্বলছে আগুন,চলছে সর্বাত্মক ধর্মঘট

হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জ্বলছে আগুন,চলছে সর্বাত্মক ধর্মঘট

রবিউল সুমন, জবি: হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) মূল ফটকের সামনে জ্বলছে আগুন । পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সকাল ৮ টা সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সমাগম ও বাড়তে থাকে। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আগুন জ্বেলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, ভিক্টোরিয়া পার্ক, লিয়াকত আলী এভিনিউ, জনসন রোডসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

ফলে গুলিস্তান থেকে নয়াবাজার পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। কোন বাস, রিক্সা, গাড়ী সদরঘাটের দিকে যেতে পারেনি। ফলে ৩ ঘন্টা অচল থাকে সদরঘাট লন্স টার্মিনাল।

অপরদিকে সকাল ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূলগেট তালাবন্ধ থাকার কারণে শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা, কর্মচারী এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কেউ প্রবেশ করতে পারেনি ক্যাম্পাসে।ফলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়। চলেনি প্রশাসনিক কোন কাজ ও।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, দখলকৃত হল উদ্বার এবং কারাগারের জমিতে নতুন হল নির্মাণের দাবিতে আজ ১৭ দিন যাবৎ চলছে আন্দোলন। আমরা আর প্রশাসনের মিথ্যা আশ্বাস শুনতে রাজি নই। সরাসরি সরকারের পক্ষ থেকে হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর ড. নূর মোহাম্মদ জানান, শিক্ষার্থীদের আন্দোলন যোক্তিক তাই বলে ক্লাশ পরীক্ষা বর্জন করা উচিত নয়। আমরাও হল চাই, হল তো আর কিনে আনা যাবে না সময় লাগবে। কারাগারের জমি পাওয়ার জন্য আমরা সরকারের নিকট ইতোমধ্যে আবেদন জানিয়েছি। আমাদের আশা করি জমি পাবো। তবে এখন পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি। আমরা আন্দোলন ও থামাতে পারছি না শিক্ষার্থীদের হল ও দিতে পারছি না।

বেলা ২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরর্বতী কর্মসূচি হিসেবে আগামী রবিবার ও সোমবার ধর্মঘট ঘোষণা করে গেটের তালা খুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন