
নিউজ ডেস্কঃ যশোর বোর্ডের অধীনে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী এ তথ্য জানান।
এবারের পরীক্ষায় ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ এবং মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তারা সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। কলেজর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলেও জানান কলেজের অধ্যক্ষ।