News71.com
 Bangladesh
 18 Aug 16, 05:54 PM
 336           
 0
 18 Aug 16, 05:54 PM

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নৌযান চলাচল আবারো স্বাভাবিক।।

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নৌযান চলাচল আবারো স্বাভাবিক।।

নিউজ ডেস্কঃ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি, লঞ্চ ও সি-বোট চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর পূর্বে বৈরি আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে এ নৌরুটে লঞ্চ ও সি-বোট এবং রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার রাত পর্যন্ত এ নৌরুটে যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া অনুকূলে আসায় ১৬টি ফেরির মধ্যে ১২টি ফেরি এবং বন্ধ থাকা লঞ্চ, সি-বোট চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, বুধবার সকাল থেকে লঞ্চ, সি-বোট বন্ধ এবং রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিমুলিয়া ঘাটে অবস্থানরত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সকাল থেকে চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে শিমুলিয়া ঘাটে। তবে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে পণ্যবাহী শতাধিক যানবাহন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন