News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:27 PM
 374           
 0
 18 Aug 16, 01:27 PM

এইচএসসিতে পাসের হার ৭৪.৭০ শতাংশ

এইচএসসিতে পাসের হার ৭৪.৭০ শতাংশ

 

নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এই বছর গড় পাসের হার ৭৪.৭০। যেখানে গত বছর গড় পাসের হার ছিল ৬৯.৬০ শতাংশ। আর এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলের অনুলিপি হস্তান্তর করেন।

পরে দুপুর ১ টার সময় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন