
নিউজ ডেস্ক: ডুমুরিয়া উপজেলা পরিষদের থেকে পূর্বে গুটুদিয়া পশ্চিমপাড়া গ্রামে গত মঙ্গলবার(১৬আগস্ট) ভোররাত ৩টায় দা’দিয়ে ব্যবসায়ী খান আশরাফুল কবিরকে কুপিয়ে তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
এই ঘটনায় জানা গেছে, উপজেলা যুবলীগ নেতা খান ইমরান কবিরের ছোট ভাই খান আশরাফুল কবিরের বাড়িতে ভোর রাতে ৫-৬ জন মুখোশ পরিহিত অস্ত্রধারি লোক দোতলার গ্রিল কেটে ঢুকে পড়ে। তখন ওই সময় আশরাফুল মুখোশধারীদের চ্যালেঞ্জ করলে ধারালো দা’দিয়ে মাথায় ও পিঠে এলাপাথাড়ী কুপিয়ে গুরুতর জখম করে। তারপর আশরাফুলের স্ত্রীকে অস্ত্রের মুখে আলমারী খুলতে বাধ্য করে। তারা প্রায় ৩০ মিনিট ধরে সব কিছু ওলটপালট করে আলমারীতে থাকা নগদ ১২ টাকা ও কানের দুল ও মূল্যবান জিনিষপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। কিন্তু এই ঘটনার ৪৮ ঘন্টা পার হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ডুমুরিয়া থানার ওসি তাজুল ইসলাম নিউজ ৭১ কে জানিয়েছেন, ঘটনাটি রহস্যজনক । এটা আদৌ ডাকাতি নাকি কোন প্রকার পূর্ব শত্রুতার কারনে এমনটা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নিবিড় অনুসন্ধান চলছে। পুলিশ এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করে যাচ্ছে ।