
নিউজ ডেস্ক: মাদারীপুরের মস্তফাপুর বড় ব্রিজ এলাকায় গরু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে জলে তলিয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে।
জানাগেছে, সাতক্ষীরা থেকে ১৭টি গরু নিয়ে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহসড়কের মস্তফাপুর বড় ব্রিজ নামক স্থানে ট্রাকের ড্রাইভার ঘুমিয়ে পড়লে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে তলিয়ে যায়। এতে করে ৫টি গরু প্রাণে বেঁচে নদীর পারে উঠতে পারলেও ১২টি গরু নদীর জলে তলিয়ে যায়। আর এতে গুরুতর আহত হয়েছে গরু ব্যবসায়ী, ট্রাকের চালক, চালকের সহকারী ও গরুর রাখাল বাবু।
এই ঘটনা সম্পর্কে রাখাল বাবু বলেছেন, ট্রাকের ড্রাইভার ঘুমাচ্ছিল আর ঘুমান্ত অবস্থায় ট্রাক ব্রিজের সাথে লাগালে, ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। আমি গাড়ির উপরে থাকায় ছিটকে আগেই নদীতে পড়ে যাই। পরে সাতঁরে পাড়ে উঠি।
মাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট পারভেজ বলেছেন, ট্রাকটি ব্রিজির রেলিংয়ের সাথে ধাক্কা খেলে ট্রাকটি ব্রিজ থেকে নদীতে পরে যায়। গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নদীতে তীব্র স্রোতের কারণে ট্রাকটি কুমার নদীর জলে তলিয়ে গেছে।