News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:23 PM
 335           
 0
 18 Aug 16, 01:23 PM

ভারত-বাংলাদেশ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার.....

ভারত-বাংলাদেশ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার.....

 

নিউজ ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর সীমান্ত ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ডগুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে পাঁচবিবির আটাপাড়া রেলগেটে হিলি-জয়পুরহাটগামী বলেছেন বাস তল্লাশি করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেছেন, ভীমপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া জয়পুরহাটগামী একটি বাসে অস্ত্র-গুলি পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে  বিজিবি সদস্যদের বলেছেন আটাপাড়া রেলগেটে অবস্থান নেয়। বাসটি কাছাকাছি এলে থামিয়ে তল্লাশি চালিয়ে বাসের সিটের উপরে বাংকার থেকে পরিত্যাক্ত অবস্থায় জাপানের তৈরি ১টি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন