News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:18 PM
 346           
 0
 18 Aug 16, 01:18 PM

বরিশালে অনুদান নির্ভর মোট ৪৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা।।

বরিশালে অনুদান নির্ভর মোট ৪৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা।।

 

নিউজ ডেস্কঃ গতকাল বুধবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় নগর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণায় মেয়র আহসান হাবিব কামাল বলেন, ৫৮ বর্গকিলোমিটার নগরে সীমিত আয় দিয়ে উন্নয়নকাজ বাস্তবায়ন খুবই কঠিন। তারপরও নগরবাসীর ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে।

নতুন কোনো করারোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৪৪৪ কোটি ১০ লক্ষ ৫৮ হাজার ৭৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের বড় একটা অংশ ধরা হয়েছে অনুদানের ওপর। উন্নয়ন প্রকল্পে সরকারি ও বিভিন্ন দাতা সংস্থার সম্ভাব্য অনুদান ধরা হয়েছে ৩২৫ কোটি ১৫ লক্ষ টাকা। আর নিজস্ব বিভিন্ন উৎস থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১১৮ কোটি ৯৫ লক্ষ ৫৮ হাজার ৭৬৫ টাকা।

বাজেট বক্তৃতায় মেয়র জানান, গত অর্থবছরে নিজস্ব আয় ছিল ৩৩ কোটি ২৯ লক্ষ ৪১ হাজার ৭৫০ টাকা। তার বিপরীতে ব্যয় হয়েছে ৪২ কোটি ২৩ লক্ষ ১১ হাজার ৩৩২ টাকা। গত অর্থবছরে ব্যয় মেটাতে ৮ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ৫৮২ টাকা ঋণ করতে হয়েছে। তারপরও এবার বাড়তি করের বোঝা না চাপিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্যানেল মেয়র এ কে এম শহীদুল্লাহ, মোশারেফ আলী খান, তাসলিমা কালাম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ, সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদসহ সব কাউন্সিলর ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই সঙ্গে গত অর্থবছরে ঘোষিত ৪২৩ কোটি ২১ লক্ষ ৬৪ হাজার ৫৫৬ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৮২ কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন