News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:17 PM
 326           
 0
 18 Aug 16, 01:17 PM

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে ৯ জন আটক।।

হবিগঞ্জে জঙ্গি সন্দেহে ৯ জন আটক।।

 

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার (১৭ আগস্ট) জঙ্গি সন্দেহে ছয়জন মাদ্রাসাছাত্রসহ নয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে গত মঙ্গলবার রাতে নাটোরের সিংড়া উপজেলা থেকে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সদর উপজেলার বৈদ্যারবাজারের কাছে নয় কিশোর জটলা বেঁধে সভা করছিল। আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের আটক করে। এদের মধ্যে ছয়জন স্থানীয় বনগাঁও ছুন্নিয়া মাদ্রাসার ছাত্র। গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।

নাটোরের সিংড়া থানা সূত্রে জানা গেছে, নাশকতার মামলার আসামি উপজেলার লালোর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমানকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, মিজানুর লালোর ইউনিয়নের মাদারী গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে ও দিঘাপতিয়া বাঘশাল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। সে অনেক দিন ধরে পলাতক ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন