News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:13 PM
 354           
 0
 18 Aug 16, 01:13 PM

যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ।।

যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ।।

 

নিউজ ডেস্কঃ এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখের বেশি শিক্ষার্থীর ফলাফলের অপেক্ষার অবসান হচ্ছে আজ। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

তারপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। তাছাড়া যে কোনো মোবাইল থেকে এসএসএম করে পরীক্ষার ফল জানা যাবে।

এজন্য ৮টি সাধারণ বোর্ডের ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আলিমের ক্ষেত্রে ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad (বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর) স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

তাছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ৩ ক্ষেত্রেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন