News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:09 PM
 365           
 0
 18 Aug 16, 01:09 PM

পাঁচবিবিতে বিদেশি পিস্তল, গুলিসহ ম্যাগজিন উদ্ধার...

পাঁচবিবিতে বিদেশি পিস্তল, গুলিসহ ম্যাগজিন উদ্ধার...

 

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলি উদ্ধার করা গেলেও এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার জুলহাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিলি থেকে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসা বাসে তল্লাশি চালায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

যাত্রীদের নামিয়ে দিয়ে তল্লাশি চালালে একটি জিরার প্যাকেটের ভেতরে ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন পায় বিজিবি সদস্যরা। তবে সব যাত্রী বাস থেকে নেমে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন