News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:02 PM
 340           
 0
 18 Aug 16, 01:02 PM

জামিন নামঞ্জুর করে রিজভীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জামিন নামঞ্জুর করে রিজভীকে কারাগারে পাঠানোর নির্দেশ

 

নিউজ ডেস্কঃ নাশকতার ৫ মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর পূর্বে, সকালে সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই ৫ মামলায় রিজভী জামিনের আবেদন করেন বলে জানান তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আত্মসমর্পণ করে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন। এর মধ্যে পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির এ নেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন