News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:13 AM
 375           
 0
 18 Aug 16, 01:13 AM

রাজশাহী মহানগরীতে ছাত্রশিবিরের ১ কর্মীসহ গ্রেফতার ৩০ ।।

রাজশাহী মহানগরীতে ছাত্রশিবিরের ১ কর্মীসহ গ্রেফতার ৩০ ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে ছাত্রশিবিরের এক কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরীর ৪ থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে ।

গতকাল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৮জন, মতিহার থানা ৭জন, শাহমখদুম থানা ৩জন এবং ডিবি পুলিশ ১জনকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১জন শিবির কর্মী, ৪জন মাদক ব্যবসায়ী এবং ৬জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি। দুপুরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন