
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ডোবায় পড়ে ৪জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- তুষার, লিমন, অভি ও পাভেল। তাদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। গতকাল বিকেলে উপজেলার পুরিন্দা এলাকায় এ ঘটনাটি ঘটে ।
ঘটনাস্থল থেকে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী থেকে ঢাকা মেট্রো-ঘ-১৫ ১৮৩৪ নম্বরের একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। এতে ঘটনাস্থলেই তুষার নামে ১জন মারা যান। অন্যরা ঢাকার এ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ।