
নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, বিএনপি আর জঙ্গি একে অপরের পরিপূরক , ঠিক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপির আমলেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়। জঙ্গি দমনের পরিবর্ততে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়। সেই ধারাবাহিকতায় এখনো জঙ্গিদের লালন-পালন করে যাচ্ছে বিএনপি। তিনি বলেছেন, সম্প্রতিকক সময়ে ঘটে যাওয়া গুলশানে হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ইন্ধনদাতাও বিএনপি।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে ছাত্রলীগের সভাপতি এই সব কথা বলেন। উল্লেখ্য বিগত ২০০৫ সালের ১৭ মে দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে দেশব্যাপী কালো পতাকা মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ।
সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, এরশাদুর রহমান চৌধুরী, ইমতিয়াজ বুলবুল বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, শেখ ফয়সল আমীন, নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসন, জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ আরও বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলন করে সরকার পতন করতে না পেরে নতুন ষড়যন্ত্রে মেতেছেন। তিনি এখন জঙ্গিদের লালন-পালন করে দেশকে অস্থিতীশীল করতে নানা চক্রান্ত করছেন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত জঙ্গি উত্থাণ ও এখন লালন-পালনের জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি করেন তিনি।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেছেন, বিএনপি-জামায়াতের তৈরি জঙ্গিই দেশের বিভিন্ন স্থানে হামলা করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে আইএসের নাম বলছে। বাংলাদেশে এখন আইএস বলতে কিছুই নেই। যারা আছে তারা সব বিএনপির তৈরি জঙ্গি। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের ঘাটি গাড়তে দেওয়া হবে না। আর এই ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীরা সজাগ আছে। ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। তার মরণোত্তর বিচার করা হোক।